প্রকাশিত: Sun, Dec 10, 2023 6:18 AM আপডেট: Thu, Jun 4, 2026 4:33 PM
[১]ভাবমূর্তি নষ্ট করতেই আমার বিরুদ্ধে অভিযোগ: মুজিবুল হক চুন্নু
মনিরুল ইসলাম: [২] জাতীয় পার্টির মহাসচিব আরও বলেছেন, আসলে উদ্দেশ্যপূর্ণ ভাবেই অভিযোগ করা হয়েছে। তবে যে কেউ চ্যালেঞ্জ করতে পারে। কেন অভিযোগ করা হলো, অভিযোগে কি কি প্রসঙ্গ আছে, তা জেনে আমার পক্ষ থেকে আইনজীবী অবশ্যই তার জবাব দিবেন।
[৩] শনিবার দুপুরে বনানীস্থ জাপার চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন চুন্নু।
[৪] কি?শোরগঞ্জ-৩ (ক?রিমগঞ্জ-তাড়াইল) আস?নে মু?জিবুল হক চুন্নুর প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন ক?মিশ?নে আবেদন ক?রে?ছেন ওই আস?নে ম?নোনয়ন বা?তিল হওয়া আওয়ামী লীগের নৌকার প্রার্থী না?সিরুল ইসলাম খান আওলাদ। তার এই অভিযোগ প্রসঙ্গে জাপা মহাসচিব এসব কথা বলেন।
[৫] এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা সাংবাদিক। আপনাদের জানার কথা। মনোনয়ন ফরমে তথ্য চাওয়ার ঘরে সিভিল মামলার তথ্য দেবার কোন ঘর নেই। আছে ফৌজদারি মামলার তথ্য চাওয়ার ঘর। আমার বিরুদ্ধে অভিযোগকারী কেন এই অভিযোগ আনলেন তা বোধগম্য নয়। তবে তিনি তার মনোনয়ন ফরমে ফৌজদারি মামলার তথ্য গোপন করেছিলেন। তাই তার মনোনয়ন ফরম বাতিল হয়েছে বলে জেনেছি। আমি কোন অভিযোগ করিনি তার বিরুদ্ধে। পুলিশই এই তথ্য জানিয়েছেন। [৬] মুজিবুল হক চুন্নু বলেন, আমরা ২ দিন আগে আওয়ামী লীগের সাথে নির্বাচনের পরিবেশ নিয়ে কথা বলেছি। দেখা যাক কি হয়। রাজনীতিতে আর নির্বাচনে চূড়ান্ত বলে কোন কথা নেই।
[৭] তিনি বলেন, আসন সমঝোতা নিয়ে আমাদের দেশেই শুধু নয়। ভারতে যান দেখবেন। বিজেপি ভারতের এতো বড় দল, তারাও সব আসনে প্রার্থী দেয় না। কিছু আসন খালি রাখে। জোট করলে তাদেরকে আসন ছেড়ে দেয়। সমঝোতা প্রকাশ্যেই হউক বা নিরবে- নিভূর্তে হউক, আসন শূণ্য রাখে দেয়। এটা পাকিস্তানেও। তাই এটা শুধু বাংলাদেশেই হয়, তা নয়।
[৮] তিনি বলেন, আমি গতকাল (শুক্রবার) আমার এলাকায় গিয়েছিলাম একটি বিয়ের অনুষ্ঠানে। ওখানে ৮/১০ হাজার লোক দাওয়াতে আসেন। তাদের সঙ্গে কথা বলে বুঝলাম, যদি নির্বাচনের পরিবেশ ভালো থাকে, তাহলে তারা ভোটাধিকার প্রয়োগ করবে। ভোট ঠিকমতো হলে জাতীয় পার্টি কামিয়াব হতে পারবে। সব নির্ভর করছে নির্বাচন কমিশন পরিবেশ কেমন রাখেন তার ওপর। সম্পাদনা: তারিক আল বান্না
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি